তাজা খবর
বিজ্ঞাপন

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ 

Desk Editor ২২ দিন আগে | ১০:২৩ PM

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ 

 

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি পদে মজনু মিয়া তালুকদার, সহ-সভাপতি পদে রুহুল আমিন মানিক, সাধারণ সম্পাদক পদে ঈমাম উদ্দিন মামুন এবং সহ-সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

 

৪ টি পদের নির্বাচনের জন্য বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নতুন বাজার হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

বিজ্ঞাপন

মোট ১৩ টি পদের মধ্যে ৪ পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ লক্ষে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

বিনাপ্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ বেনু, সহ-সাংগঠনিক সম্পাদক ভুবেশ দাস, অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক বিজিত চন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খালেদ আহমদ, অফিস সম্পাদক মুজিবুর রহমান, কার্য নির্বাহী সদস্য মো.জালাল উদ্দিন, খালেদ আহমদ ও মোহাম্মদ রুয়েল মিয়া। ##

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ