তাজা খবর
বিজ্ঞাপন

দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

Desk Editor ১৮ দিন আগে | ০৭:২২ PM

দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা

 

​দিরাই প্রতিনিধি :

বিজ্ঞাপন

সুনামগঞ্জের দিরাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তঃমাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছেন দিরাই সরকারি উচ্চ ব-ালিকা বিদ্যালয়।

সোমবার ( ​২৪ আগস্ট ) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স হলে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার এবং সিলেট বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সুবেল আহমেদ।

বিজ্ঞাপন

​বক্তারা বলেন, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকেই মূল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষার্থীদের মাঝে সৎ ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে ওঠার মানসিকতা তৈরিতে বিতর্ক চর্চা ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশের বিকল্প নেই।

​প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই সরকারি উচ্চ ব-ালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুন নূর, তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নুরুল আজিজ, দিরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংবাদিক সৈদুর রহমান তালুকদার এবং দিরাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সূর্যসেন দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ