তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহীতে নতুন পুলিশ সুপারের যোগদান

Desk Editor ১৮ দিন আগে | ০৮:০৯ PM

রাজশাহীতে নতুন পুলিশ সুপারের যোগদান

 

মিনার আলম আকাশ, রাজশাহী: রাজশাহী

 

বিজ্ঞাপন

জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

নবযোগদানকৃত এসপি মো. মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর, ঢাকা। তিনি ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

 

বিজ্ঞাপন

দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মা-দক উদ্ধার, ডাকাতি ও হত-্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ