তাজা খবর
বিজ্ঞাপন

বাদ পড়লেন জামায়াত প্রার্থী

খবর টিভি ডেস্ক ৬৮ দিন আগে | ০৯:৪৬ PM
ছবি: ছবি : চাঁদপুর-২ আসনে ১০ দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থী এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী।

আসন সমন্বয়ে বাদ পড়লেন জামায়াত মনোনীত ডা. আব্দুল মুবিন

১০ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির বিল্লাল হোসেন মিয়াজী

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর মতলব উত্তর প্রতিনিধি ।

চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত বিল্লাল হোসেন মিয়াজীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। জোটের আসন সমন্বয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল মুবিনকে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জোট সূত্রে জানা গেছে, আসন বণ্টন ও কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবে ১০ দলীয় ঐক্য বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে মোট সাতটি আসন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীকে চাঁদপুর-২ আসনের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠে সক্রিয় থাকা জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল মুবিন প্রার্থিতা থেকে বাদ পড়লেন। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জামায়াতের একাধিক স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। তবে এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে।”

অন্যদিকে এলডিপির নেতারা জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে। তাদের দাবি, মতলব উত্তর ও মতলব দক্ষিণ এলাকায় বিল্লাল হোসেন মিয়াজী একজন গ্রহণযোগ্য ও পরীক্ষিত নেতা হিসেবে জোটের পূর্ণ আস্থা অর্জন করেছেন।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, চাঁদপুর-২ আসনে ১০ দলীয় ঐক্যের চূড়ান্ত প্রার্থী হিসেবে এলডিপির বিল্লাল হোসেন মিয়াজীর নাম ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ