তাজা খবর
বিজ্ঞাপন

সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনে ৯ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Desk Editor ১৭ দিন আগে | ০৪:৪৮ PM

সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনে ৯ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 

মোঃরফিকুল ইসলাম জিলু

সাভার ঢাকা

বিজ্ঞাপন

 

সাভারে ইয়াবা সেবনের অভিযোগে ৯ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুপুরে তাদেরকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এদের মধ্যে ৬ জনকে ৬ মাস ও ৩ জনকে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

 

বিজ্ঞাপন

পুলিশ জানায়,সাভার বাজার বাসস্টান্ডে প্রকাশ্যে ইয়াবা সেবন করেছিলেন ৯ জন যুবক। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।সাজা প্রাপ্তরা হলেন, শাহাদাত হোসেন সায়েম, সজল হোসেন মুন্না, ফজলে রাব্বি, মাসুদ হোসাইন, মিজান আহমেদ জয়, রাসেল মোল্লা, মেহেদী হাসান মুন্না, সালমানুর রহমান,ও নয়ন। পরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ