তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে জমি জোরপুর্বক দখল ও জমি থেকে বাদাম তুলতে গেলে দম্পতিকে মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রফিকুল, মোস্তফা ও মিন্টু গংদের বিরুদ্ধে

Abdur Rahim Panchagarh Sadar ১৪ দিন আগে | ০৩:২০ PM

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

পঞ্চগড়ের বোদা উপজেলায় ভোগদলীয় জমি জোরপুর্বক দখল ও জমি থেকে বাদাম তুলতে গেলে দম্পতিকে মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিবেশী রফিকুল,মোস্তফা ও মিন্টু গংদের বিরুদ্ধে।

পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহিড়ী পাড়া বান্দের ডাঙ্গা গ্রামের ভুক্তভোগী জয়নাল আবেদীনের বাড়িতে সংবাদ কর্মীদের জানান ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

ভুক্তভোগী জয়নাল ও তার স্ত্রী সিরিনা খাতুন জানান, দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে আমাদের ভোগদলীয় ২ দাগে ৪৫ দশমিক ৫ শত জমি দাপট দেখিয়ে জোরপুর্বক দখল করে নেয় প্রতিবেশী রফিকুল,মোস্তফা, মহসিন,মিন্টুসহ তাদের লোকজন।
এমনকি জমিতে রোপনকৃত রোপা ও বিভিন্ন জাতের লাগানো গাছগুলো তুলে নিয়ে যায় তারা।

সম্প্রতি জমি থেকে স্বামী-স্ত্রী দুইজনে বাদাম তুলতে গেলে রফিকুল ও মোস্তফা, মহসিন, মিন্টু গংরা লাঠি -সোটা নিয়ে আমাদের উপর হা-মলা চালায়। তাদের হা-মলায় আমরা মাটিতে লুটিয়ে পড়ি। আমাদের চিৎকারের পরিবারের সদস্যরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তাৎক্ষণিক আমাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

এবিষয় বোদা থানায় ৯ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করা হয়েছে। থানায় এজাহার করায় তারা আরোও ক্ষিপ্ত হয়ে হত-্যার হুমকি প্রদান করছে।
তাদের ভয়ে পরিবার নিয়ে বাড়িতে থাকতে পারছি না।
ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে আদালতে মামলা চলছে। তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাব দেখিয়ে আমাদের জমিগুলো জোরপুর্বক দখল করে নেয়।

বিজ্ঞাপন

বিষয়টি সুষ্ঠ তদন্ত করে ভোগদলীয় জমি ফেরত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবারটি।

এসময় ভুক্তভোগী জয়নালের,বড় ভাই, চাচাসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এদিকে অভিযুক্ত রফিকুল, মোস্তফা ও মিন্টু গংদের সাথে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ