তাজা খবর
বিজ্ঞাপন

মালয়েশিয়ায় IKPA সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সাইমুম পারভেজ

Desk Editor ৯ দিন আগে | ০৭:২২ PM

মালয়েশিয়ায় IKPA সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সাইমুম পারভেজ

 

 

 

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে এশিয়া ইন্ডিজেনাস পিপলস প্যাক্ট (AIPP) আয়োজিত ৬ষ্ঠ IKPA Conference-এর ‘Dialogue with Governments & UN Agencies, Donors’ অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ড. সাইমুম পারভেজ।

 

সরকারি প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ অধিবেশনে ড. সাইমুম পারভেজ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার, তাঁদের বসবাসের অঞ্চলগুলোর জীববৈচিত্র্য সংরক্ষণ, নীতিনির্ধারণে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর কার্যকর অংশগ্রহণ এবং তরুণ নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

 

আলোচনায় তিনি বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাসের অঞ্চলগুলোর জীববৈচিত্র্য রক্ষা কেবল একটি পরিবেশগত দায়িত্ব নয়। এর সঙ্গে তাঁদের ভূমি, জীবন-জীবিকা, সংস্কৃতি, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা গভীরভাবে সম্পৃক্ত।

 

বিজ্ঞাপন

ফলে জীববৈচিত্র্য সংরক্ষণসংক্রান্ত যেকোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অভিজ্ঞতা, মতামত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

 

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে প্রকৃতি ও জীববৈচিত্র্যের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে বসবাসকারী জনগোষ্ঠীগুলোর নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও সাংস্কৃতিক চর্চাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। তাঁদের অংশগ্রহণ ছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণের কোনো উদ্যোগই দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই হতে পারে না।

বিজ্ঞাপন

 

ড. সাইমুম পারভেজ বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মতামত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, তাঁদের অধিকার ও মর্যাদা সুরক্ষিত রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করতে বিএনপি সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর।

 

বিজ্ঞাপন

স্থানীয় জনগোষ্ঠীকে কেবল উন্নয়ন কার্যক্রমের সুবিধাভোগী হিসেবে নয়, বরং পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে।

 

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ মানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। কাউকে পেছনে রেখে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয়।

বিজ্ঞাপন

 

‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনের কেন্দ্রে রয়েছে প্রতিটি নাগরিকের সমান মর্যাদা, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা। বাংলাদেশের বৈচিত্র্যময় জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয় দেশের সম্মিলিত শক্তির অংশ। এই বৈচিত্র্যকে সম্মান ও সংরক্ষণ করেই জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে।

 

বিজ্ঞাপন

ড. সাইমুম পারভেজ প্রত্যাশা ব্যক্ত করেন, প্রতিটি জনগোষ্ঠীর নিজ ভূমি ও জীববৈচিত্র্য সুরক্ষিত থাকার পাশাপাশি তাঁদের শিকড়, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বতন্ত্র পরিচয়ও যথাযথ মর্যাদায় সংরক্ষিত থাকবে। পারস্পরিক সম্মান, ন্যায়বিচার ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়েই সবার জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা সম্ভব।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ