তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় ডিবি পরিচয়ে অপ-হরণ, ৫০ লাখ টাকা চাঁদা দাবি; যুবক গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চার ব্যক্তিকে অপ-হরণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মাহমুদুল হাসান সোহাগ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চরঘাটিনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগ উপজেলার নেওরগাছা পুরাতনপাড়া এলাকার আলী আশরাফ ওরফে ঝন্টুর ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, উল্লাপাড়ার চার ব্যক্তি শাহজাদপুর থেকে একটি প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথে পাবনা- বগুড়া মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজ এলাকায় কয়েকটি মোটরসাইকেলে থাকা ১৫-১৬ জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়ি থামান। পরে তারা প্রাইভেটকারে থাকা চার ব্যক্তিকে জিম্মি করে চরঘাটিনা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীরা কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যান। এ সময় পুলিশ মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নতুন পাইকপাড়া এলাকার সোলায়মান হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গ্রেপ্তার মাহমুদুল হাসান সোহাগকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ