বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন আসামি গ্রেপ্তার
𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[25 August 2026]
ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলা-এর সার্বিক তত্ত্বাবধানে বোরহানউদ্দিন থানার এএসআই (নিরস্ত্র) মোঃ নাজির হোসেন সংগীয় ফোর্সসহ র্যাব-০২ (ঢাকা)-এর একটি টিমের সহায়তায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখ, সময় ১৪:৩০ ঘটিকায় ঢাকা রমনা থানাধীন মগবাজার আশুরা মার্কেট এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত (হাতিরঝিল থানার মামলা নং ১৮(৮)১৯ এবং দায়রা-৫৮৬/২০) জিআর ওয়ারেন্টভুক্ত এক জন পলাতক আসামি ১। মোঃ ফাহিম হোসেনকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির তথ্যঃ ১। মোঃ ফাহিম হোসেন (১৮), পিতা- মোঃ জাকির হোসেন, মাতা- রোকসানা বেগম, সাং- বড় মানিকা ০২ নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।