নওগাঁ জেলার সদর উপজেলায় ১৬ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসি এর এটিএম বুথ উদ্বোধন
সম্প্রতি নওগাঁ জেলার সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ এর ১৬ বিজিবি ব্যাটালিয়নে সীমান্ত ব্যাংক পিএলসি এর এটিএম বুথ উদ্বোধন করা হয়। এ অঞ্চলে এটিএম বুথ স্থাপনের ফলে স্থানীয় অধিবাসীগন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যরা সহজেই আধুনিক ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ মোহাম্মদ কামাল হোসেন, পিএসসি। এ সময় ১৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম,পিএসসি সহ নওগাঁ বিজিবি’র সদস্যবৃন্দ এবং সীমান্ত ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ওহেদুল বারি উপস্থিত ছিলেন।