তাজা খবর
বিজ্ঞাপন

শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

Desk Editor ৮ দিন আগে | ০৩:৪৯ PM

শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

 

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬:

 

বিজ্ঞাপন

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শান্তিপূর্ণ ও সার্বিক নিরাপত্তার পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাবলিগ জামাতের উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই ইজতেমা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার তাবলিগ জামাত বাংলাদেশের সাদপন্থি প্রতিনিধিদের সঙ্গে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও তারিখ নির্ধারণ নিয়ে আজ তাবলিগ জামাতের সাদপন্থি অংশের মুরব্বিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থি প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। সবার মতামত বিবেচনায় নিয়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইজতেমার স্থান ও অংশগ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের দাবি জানিয়েছে। এর আগে বিগত সরকারের সময়ে জুবায়ের ও সাদপন্থি পক্ষের সমঝোতার ভিত্তিতে রমজানের আগে সুবিধাজনক সময়ে অথবা নভেম্বরের শেষ দিকে টঙ্গীর ময়দানে একটি ইজতেমা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাওলানা সাদ সাহেবের আগমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতি এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, অতীতের তুলনায় দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া কেন্দ্রীয় ও জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, হত-্যা, অপ-হরণ, নারী হয়র-ানিসহ বিভিন্ন ধরনের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস প্রচেষ্টার ফলে মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা অনেকাংশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে অসহযোগিতা বা অবহেলার তথ্য পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সরকার সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে নিয়মিত তথ্য পর্যবেক্ষণ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত ও শক্তিশালী করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাবলিগ জামাতের বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেও তাবলিগ জামাতের জুবায়েরপন্থি প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ