তাজা খবর
বিজ্ঞাপন

সাভারের এসবি সদস্যকে পিটিয়ে হত-্যার ঘটনায় থানায় মামলা, একজন আটক 

Desk Editor ৫ দিন আগে | ০৬:৩১ PM

সাভারের এসবি সদস্যকে পিটিয়ে হত-্যার ঘটনায় থানায় মামলা, একজন আটক 

 

মোঃরফিকুল ইসলাম জিলু

সাভার ঢাকা

বিজ্ঞাপন

 

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে কুপ-িয়ে ও পিট-িয়ে হত-্যা করার ঘটনায় জহিরুল ইসলাম নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

বিজ্ঞাপন

সকালে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জাহাঙ্গীর আলম।

 

নি-হত এসবি পুলিশ সদস্যের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় হত-্যা মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

 

মামলায় জহিরুলসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

 

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম এসময় আরও বলেন,এঘটনায় সাভার মডেল থানায় একটি হত-্যা মামলা দায়ের করেছেন নি-হত আলতাফ হোসেন (৫৮) এর স্ত্রী শিউলি বেগম। নিজত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। দশ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

এদিকে আলতাফ হোসেনকে কুপ-িয়ে ও পিট-িয়ে হত-্যার ঘটনায় আমিনবাজারে থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এ হত-্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

 

এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন,পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে মামলার বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

বিজ্ঞাপন

শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এহত-্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

নি-হত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে তাঁদের ওপর হা-মলা চালানো হয়।

বিজ্ঞাপন

 

পরে রাত সাড়ে নয়টার দিকে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হসেনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ