তাজা খবর
বিজ্ঞাপন

বাঁশখালীতে পানিতে ডুবে নিখোঁজ কিশোরীর ম/র/দেহ উদ্ধার

Nayem Hasan Nirob Sirajganj ১৭ দিন আগে | ১১:০২ PM

বাঁশখালীতে পানিতে ডুবে নিখোঁজ কিশোরীর ম/র/দেহ উদ্ধার

 

মোহাম্মদ আমিনুল ইসলাম
বাঁশখালী প্রতিনিধি:

 

বিজ্ঞাপন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) উপজেলার সরল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম জালিয়াঘাটা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কিশোরীর নাম মোছা. তাহিন নুর (১২)। তিনি ওই এলাকার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল প্রায় ১০টার দিকে বন্যার পানিতে তলিয়ে থাকা একটি রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিছলে পানিতে পড়ে যায় তাহিন নুর। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্থানীয় লোকজন দীর্ঘ সময় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিকেল ৪টা ২৫ মিনিটে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন অফিসার মিজানুর রহমান-এর নেতৃত্বে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহটি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস জানায়, উদ্ধার অভিযানে একটি ইউনিট অংশ নেয়। বিকেল ৪টা ২৫ মিনিটে অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শেষ হয়। ঘটনাস্থলটি বাঁশখালী ফায়ার স্টেশন থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার কারণে এলাকাজুড়ে রাস্তা-ঘাট পানিতে তলিয়ে থাকায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ