মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগরে মা-দকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়-াবাসহ মো. হান্নান (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীনগর থানাধীন খাররা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মা-দকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খাররা কবরস্থানের দক্ষিণ পাশে, খাররা বাসস্ট্যান্ড থেকে খাররা ডিগ্রি কলেজগামী পাকা সড়কের ওপর থেকে মো. হান্নানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হান্নান ঢাকার নবাবগঞ্জ থানার চরচরিয়া এলাকার সায়েদুল হক তালুকদারের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মা-দক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।