আবারও জালিয়াতি মামলায় হোসেন আলী মীর গ্রেফতার
(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে জালিয়াতি ও মানহানির মামলায় হোসেন আলী মীর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে মো. চান মিয়া লস্কর বাদী হয়ে হোসেন আলী মীরের বিরুদ্ধে জালিয়াতি ও মানহানির অভিযোগে সি.আর. মামলা নং-৮৬৬/২৫ (চুনা) দায়ের করেন। মামলার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী পক্ষের অভিযোগ, হোসেন আলী মীর জাল কাগজপত্র সৃজন করে চান মিয়া লস্কর ও তার ছেলেদের ফাঁসানোর চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন।
পরে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে চুনারুঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আদালতের পরোয়ানার ভিত্তিতেই হোসেন আলী মীরকে গ্রেফতার করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।