মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৫টা ১২ মিনিটের দিকে উপজেলার বেঁজগাঁও যাত্রী ছাউনীর পাশে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শ্রীনগরের তথ্য অনুযায়ী, ওই নারী রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত নারীকে উদ্ধার করে।
পরে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত নারীর নাম-পরিচয় ও ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন শ্রীনগর ফায়ার স্টেশনের লিডার মো. আব্দুস ছবুর তালুকদার। এ ঘটনায় কোনো নি-হতের খবর পাওয়া যায়নি।