তাজা খবর
বিজ্ঞাপন

শি-শু নিখোঁজে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ—মরিয়মের স্কুল থেকেই সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

Desk Editor ১৯ দিন আগে | ০৪:৩৭ PM

শি-শু নিখোঁজে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ মরিয়মের স্কুল থেকেই সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু।

 

ডেস্ক রিপোর্ট:

 

শি-শু নিখোঁজ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন আমরা শুরু করেছি প্রতিটি জেলায় প্রতিটি স্কুলে প্রতিটি গ্রামে আমরা যাবো শি-শু , শিক্ষক এলাকাবাসী সকলকে সচেতন করবো । শি-শু নিখোঁজ হবার পর প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ ।

বিজ্ঞাপন

 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মরিয়ম আক্তার বুশরা (৭) 🌸, স্কুলার যাবার পথে নিখোঁজ হয় ( ১০ সেপ্টেম্বর ) এবং ৩ দিন পর মৃ*ত দেহ উদ্ধার হয় । মরিয়মের স্কুলের সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল । আমরা মরিয়মের স্কুল থেকেই আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পেইন শুরু করলাম বাচ্চাদের আমরা Good Touch এবং Bad Touch সম্পর্কে শিখিয়েছি , কিভাবে দুষ্ট লোক এবং ছেলে ধরা থেকে পালাতে হয় শিখিয়েছি । উপহার হিসাবে আমাদের বিশেষ কমিক বই দিয়েছি।

 

বিজ্ঞাপন

অবিভাবকদের আমরা জানিয়েছি শি-শু নিখোঁজ হলে কি কি করতে হয় এবং সন্তানদের পরিবারের একটি মোবাইল নাম্বার মুখস্ত করানোর অনুরোধ জানিয়েছি। মরিয়মের মা বাবা ভাই সবাই উপস্থিত ছিল এবং একটা কথা আমাদের বললেন কেন আমরা ৪ দিন আগে আসলাম না ? যেটার জবাব আমরা দিতে পারিনি তবে আমরা ওয়াদা করেছি অতিদ্রুত প্রতিটি এলাকায় পৌঁছে যাবো স্থানিয় স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর সাথে সমন্বয় করে এই ক্যাম্পেইন গুলো পরিচালনা করবো । অবিভাবকদের নিয়ে আলাদা ক্লাব গঠন করবো । এবং সরকারের সাথে দফায় দফায় বসবো যেন তারা অতিদ্রুত শি-শুদের সুরক্ষায় কার্যকারী পদক্ষেপ গ্রহন করে ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ