এপিবিএন-৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ ০১ জন মা-দক ব্যবসায়ী গ্রেফতার
১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এপিবিএন) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মা-দকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত-্যা, ধর-্ষণ, অপ-হরণ, মানবপা-চার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
২। এরই ধারাবাহিকতায় এপিবিএন-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার এলাকায় অবস্থানকালে গত ২০/০৯/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন বুধবাড়ী বাজার হতে কতিপয় ব্যক্তি একটি অটোরিকশাযোগে মা-দকদ্রব্য ভোলাগঞ্জ টোলপ্লাজার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে এপিবিএন-এর অভিযানিক দলটি আনুমানিক রাত ২১.১৫ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভোলাগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে একটি অটোরিকশা সিগন্যাল দিয়ে থামালে এপিবিএন-এর উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে নেমে ০১ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে মা-দকদ্রব্য এসকাফ সিরাপ রয়েছে। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ৪৫ বোতল এসকাফ সিরাপসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ জিয়া উদ্দিন (২২), পিতা-মৃত উসমান আলী, সাং-বতুমারা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সীমান্তবর্তী এলাকা হতে মা-দকদ্রব্য এসকাফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মা-দকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এপিবিএন-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।