মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জে মা-দকবিরোধী অভিযানে ১৫ মামলার আসামি মো. শাহিন শেখ ওরফে ভেলকা শাহিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় মা-দকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো. ইয়াকুব হোসেনের নেতৃত্বে একটি দল নতুনগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক ইকব-াল হোসেনের বাড়ির সামনের গলির রাস্তা থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়-াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহিন শেখ ওরফে ভেলকা শাহিন (৪১), পিতা আলাউদ্দিন শেখ ওরফে খোকা মিয়া, নতুনগাঁও; মো. আসিফ রানা (৪০), পিতা আনোয়ার হোসেন, নয়াগাঁও পূর্বপাড়া; এবং সেন্টু মোল্লা (৩০), পিতা ইউনুস মোল্লা, নতুনগাঁও, বর্তমানে সিরাজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জে।
পুলিশ জানায়, গ্রেপ্তার শাহিন শেখ ওরফে ভেলকা শাহিনের বিরুদ্ধে এর আগে মা-দকসংক্রান্ত ১৫টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।