মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিনব কায়দায় পা-চারের সময় ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী (কসমেটিকস) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী এলাকায় অভিযান চালিয়ে একটি পাওয়ার টিলার ট্রলিসহ এসব প্রসাধনী জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গজনী এলাকায় সীমান্ত নজরদারি জোরদার করে। এ সময় চোরাকারবারিরা একটি পাওয়ার টিলার ট্রলিতে কসমেটিকস ঢেকে পা-চারের চেষ্টা করছিল। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরা-চালানকারীরা মালামাল ও ট্রলিটি ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। পরে তল্ল-াশি চালিয়ে ১টি পাওয়ার টিলার ট্রলি এবং বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মা-দক ও চোরা-চালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও চোরা-চালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।