মা-দকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ-ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপকে ঘিরে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে খেলাধুলাকে মা-দক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। তিনি ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে অপরাধ ও মা-দকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকশিত হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।
অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন মিয়াজী আলিফ ইমরান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নাদিরা নূর, চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
চাঁদপুর জেলা পুলিশের এ আয়োজনের মাধ্যমে খেলাধুলাকে কেন্দ্র করে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মা-দক ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।