তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে বিশ্ব পর্যটন দিবসের র‍্যালি

Liton mahmud ৩১ দিন আগে | ০৯:০০ PM

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ❝ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর প্রতিনিধি হিসেবে সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ মৌসুমী মাহবুব।

বিজ্ঞাপন
  • সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আতিকুর রহমান টিপু, টুরিস্ট পুলিশ ইনচার্জ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পর্যটনকেন্দ্রের প্রচার-প্রসার, পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ