তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মর-দেহ উদ্ধার

Desk Editor ৮ দিন আগে | ০৩:৫২ PM

শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল (৩০) নামে এক যুবকের মর-দেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগর এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় মর-দেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে এক যুবকের মর-দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর-দেহটি উদ্ধার করে।
নি-হত হাফিজুর রহমান রাসেল জামালপুর জেলার পাথালিয়া এলাকার বাদল মিয়ার ছেলে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, মর-দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ