তাজা খবর
বিজ্ঞাপন

গ্রাম আদালত নিয়ে মুন্সীগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত ।

Liton mahmud ২৯ দিন আগে | ০৪:৪৯ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে মুন্সীগঞ্জে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মৌসুমী মাহবুব।

বিজ্ঞাপন

সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহা. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির জন্য গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার ও জনসমাগমস্থলে আলোচনা, ভিডিও প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচারমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গণমাধ্যম, এনজিও ও জেলা তথ্য অফিসের প্রচার কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ