তাজা খবর
বিজ্ঞাপন

বেপরোয়া ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নি-হত: ফেনী থেকে ঘাতক চালক গ্রেফতার

Liton mahmud ৯ দিন আগে | ১২:৫৬ PM

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহমান (৩৮) নি-হত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালক মো. আনোয়ার হোসেন (৩৬)কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

রোববার (১৯ জুলাই) ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটে ফেনী জেলার দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উদরাজপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গত শনিবার (১৮ জুলাই) সকালে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে মোটরসাইকেলে করে একল-াশপুর ইউনিয়নের উদ্দেশে রওনা দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহমান। পথে চৌমুহনী পৌরসভার হাজীপুর বাইপাস সড়কের রুইতিয়ার পোল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় নি-হতের বোন রাশেদা খানম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে র‍্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে অভিযুক্ত ট্রাকচালকের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ