তাজা খবর
বিজ্ঞাপন

দিরাইয়ে পতি-তালয় বন্ধসহ পাঁচ দফা দাবি উত্তাপন।

Desk Editor 2 hours আগে | ০৮:৫৪ PM

দিরাইয়ে পতি-তালয় বন্ধসহ পাঁচ দফা দাবি উত্তাপন।

তিন সাংবাদিকসহ ছয়জনকে মিথ্যা মামলায় হয়র-ানির অভিযোগ* *মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত।

 

সেলিম মাহবুব,ছাতক:

 

সুনামগঞ্জের দিরাইয়ে পতি-তালয়, মা-দক ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ পাঁচ দফা দাবি এবং তিন সাংবাদিকসহ ছয়জনকে মিথ্যা ও হয়র-ানিমূলক মামলায় জড়ানোর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

 

মানববন্ধন থেকে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

বিজ্ঞাপন

মানববন্ধনে উত্থাপিত পাঁচ দফা দাবি

১. দিরাই এলাকায় কথিত পতি-তালয়, মা-দক ও অসামাজিক কার্যকলাপের স্থানগুলো চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এসব কর্মকাণ্ডের পেছনে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করতে হবে।

২. বিনার বাড়িতে কথিত অনৈতিক কার্যকলাপ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বলে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগকারীসহ সংশ্লিষ্ট দুই নারী ও দুই পুরুষের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

৩. জনতার হাতে আটক ব্যক্তিদের থানায় না নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এসআই শাহ আলমের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৪. বৈধ নোটিশ বা আইনানুগ প্রক্রিয়া ছাড়া সংগঠনের সদস্যদের বাড়িতে প্রবেশ, তল্ল-াশি ও হয়র-ানির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

৫. রনি বৈদ্য কর্তৃক তিন সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়র-ানিমূলক’ দাবি করে বিষয়টি তদন্ত করতে হবে এবং অভিযোগের সত্যতা না থাকলে মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

 

মানববন্ধন থেকে আরও দাবি জানানো হয়, অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক দুই নারী, রনি বৈদ্য ও লিটনসহ এসব কর্মকাণ্ডের পেছনে থাকা কথিত ‘কালো শক্তি’র ভূমিকা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

 

বিজ্ঞাপন

বক্তারা বলেন, কোনো ব্যক্তিকে অভিযোগের ভিত্তিতে অপরাধী হিসেবে চিহ্নিত না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে মা-দক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

 

এ সময় এসআই আসাদুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, উত্থাপিত পাঁচ দফা দাবি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

 

রনি বৈদ্যর বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

বিজ্ঞাপন

তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ