“মা-দকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মানিগাঁওয়ে জমজমাট ফুটবল টুর্নামেন্ট”
মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
মা-দকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে মা-দকবিরোধী ফুটবল টুর্নামেন্ট।
তরুণ প্রজন্মকে মা-দকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়।
মানিগাঁও মা-দকবিরোধী আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ।
আয়োজকদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মা-দকমুক্ত সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মা-দককে না বলে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান এ আয়োজনের মূল বার্তা।