তাজা খবর
বিজ্ঞাপন

আর কত হা/ম/লা/র শি/কা/র হবেন সাংবাদিকরা?

Desk Editor 21 minutes আগে | ০৯:৪৭ PM

আর কত হা-মলার শিকার হবেন সাংবাদিকরা?

 

বদরুর রহমান বাবর সিলেট ব্যুরো:

 

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হা-মলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, এর আগেও ওই হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হেনস্তা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। বারবার সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ কতটা সহনীয়? পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের কেন হা-মলা ও নির্-যাতনের শিকার হতে হবে?

সাংবাদিকতা কোনো অপরাধ নয়, সংবাদ সংগ্রহ করতে গিয়ে হা-মলার শিকার হওয়াও কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আমি সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদারের ওপর হা-মলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

চিকিৎসক ও সাংবাদিক—উভয় পেশাই মানুষের কল্যাণে কাজ করে। তাই পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও পেশাগত মর্যাদা বজায় রাখা জরুরি। কোনোভাবেই ক্ষমতার অপব্যবহার করে সাংবাদিকদের কণ্ঠরোধ করা চলতে পারে না।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। হা-মলাকারীদের জবাবদিহির আওতায় আনুন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ