তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জের শাল্লায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে র/ক্ত/ক্ষয়ী সং/ঘ/র্ষ: নি/হ/ত ১, আহত ১৬

Desk Editor 35 minutes আগে | ০৭:২০ PM

সুনামগঞ্জের শাল্লায় ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে রক-্তক্ষয়ী সংঘ-র্ষ: নি-হত ১, আহত ১৬

​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
মোঃ দিলুয়ার হোসেন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের রক-্তক্ষয়ী সংঘ-র্ষে মন্নার মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নি-হত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন।

​ গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়নের নিজগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

​স্থানীয় সূত্রে জানা যায়, নিজগাঁও গ্রামের একই গোষ্ঠীর আজব আলী ও রূপ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে প্রথমে রূপ মিয়ার বাড়ির উঠানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

পরে তা রূপ মিয়ার বাড়ির সামনের চারা বিছড়ায় মারামারিতে গড়ায়। এতে রুপ মিয়া কে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষরা চলে যায়।

​একপর্যায়ে খবর ছড়িয়ে পড়ে যে, দলাই নদীর পার সংলগ্ন নতুনহাটির পূর্ব দিকে রূপ মিয়ার গোষ্ঠীগত ভাই আব্দুল কাইয়ুম মিয়ার বাড়িতে হা-মলা চালিয়েছেন আজব আলীর লোকজন।

বিজ্ঞাপন

এই খবর শুনে রূপ মিয়ার লোকজন সেখানে ছুটে যান। এরপর দলাই নদীর পার ও নতুনহাটির পূর্ব দিকের ফাঁকা জায়গায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘ-র্ষে জড়িয়ে পড়ে।

​প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দা, রামদা, টেটা, লাঠি ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ রক-্তক্ষয়ী সংঘ-র্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হা-মলায় রূপ মিয়ার পক্ষের মন্নার মিয়ার পিঠে ও মাথায় টেটা বিদ্ধ হয়ে তিনি গুরুতর রক-্তাক্ত জখম হন।

এদিকে নিজ গাঁও গ্রামের আব্দুল কাইয়ুম জানান আমাদের বাড়িতে হা-মলার খবর শুনে মন্নার মিয়া দেখতে আসছিল তখন আজব আলি,এলিম উদ্দিন সহ তার ভাই ভাতিজা তাকে টেটা দিয়ে আঘাত করে মারছে ।

বিজ্ঞাপন

স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে নৌকাযোগে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথিমধ্যে বড় হাওরের মাঝেই তাঁর মৃত-্যু ঘটে।

​এই সংঘ-র্ষে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিজ্ঞাপন

​এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ