পডকাস্ট হোস্ট খুঁজছে দুর্বিন নিউজ, আগ্রহীদের আবেদন করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক:
পডকাস্ট অনুষ্ঠান পরিচালনার জন্য উপযুক্ত ও দক্ষ উপস্থাপক খুঁজছে অনলাইন গণমাধ্যম দুর্বিন নিউজ। এ লক্ষ্যে আগ্রহী ও আত্মবিশ্বাসী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠান-টি।
প্রতিষ্ঠান-টির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পডকাস্টে রাজনীতি, আলোচিত বিষয়, ব্যবসা ও উদ্যোক্তা এবং সফলতার গল্পসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এ ক্ষেত্রে প্রার্থীদের ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে সাবলীলভাবে কথা বলার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা এবং অতিথিদের যথাযথ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করার সক্ষমতাও প্রত্যাশা করছে প্রতিষ্ঠান-টি।
দুর্বিন নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীরা নিয়োগ বিজ্ঞপ্তির ক্যাপশনে দেওয়া Google Form পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।
ডিজিটাল সাংবাদিকতা ও পডকাস্টের জগতে কাজ করতে আগ্রহীদের জন্য এটি একটি সম্ভাবনাময় সুযোগ হতে পারে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.durbinnews.com