তাজা খবর
বিজ্ঞাপন

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।

Desk Editor ২৩ দিন আগে | ০৯:১৯ PM

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।

 

ডেস্ক রিপোর্ট খবর টিভি:

 

ঢাকা, ৫ অক্টোবর ২০২৬:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে।

বিজ্ঞাপন

 

আজ দুপুরে বাংলাদেশ সচিব-ালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে দুই দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবপা-চার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি এবং বাণিজ্য সম্প্রসারণের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

 

 

বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়া প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ এ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলজেরিয়া গভীর আগ্রহ প্রকাশ করে।

 

 

বিজ্ঞাপন

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাক ও ওষুধসহ বিভিন্ন পণ্য আলজেরিয়ায় রপ্তানি বাড়ানোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করা সম্ভব। তিনি আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং সফরের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

 

 

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আলজেরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এ আমন্ত্রণে আলজেরিয়ার প্রেসিডেন্ট আনন্দিত হয়েছেন। এখন সফরের জন্য দুই দেশের কূটনৈতিকভাবে সুবিধাজনক একটি তারিখ নির্ধারণ করা প্রয়োজন।

 

 

বিজ্ঞাপন

বৈঠকে দুই দেশের নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোরশেদ চৌধুরী, রাজনৈতিক ও বৈদেশিক বিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আবদুর রউফ মণ্ডল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ