তাজা খবর
বিজ্ঞাপন

এসআরবি-৯ ও এসআরবি-১১ এর যৌথ সিলেটের মোগলাবাজারের রাস্তা নিয়ে বিরোধের জেরে ‘ওয়াতির আলী’ হত-্যার ঘটনায় ০১ জন আসামি মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার

Desk Editor ৩৮ দিন আগে | ১২:১৪ PM

এসআরবি-৯ ও এসআরবি-১১ এর যৌথ সিলেটের মোগলাবাজারের রাস্তা নিয়ে বিরোধের জেরে ‘ওয়াতির আলী’ হত-্যার ঘটনায় ০১ জন আসামি মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার

 

১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মা-দকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত-্যা, ধর-্ষণ, অপ-হরণ, মানবপা-চার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

 

বিজ্ঞাপন

২। ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ওয়াতির আলী (৩০) সিলেট জেলার মোগলাবাজার থানাধীন মুক্তারপুর এলাকার বাসিন্দা এবং বিবাদীরা একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা। ভিকটিমের বসতবাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদীদের সাথে ভিকটিমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮/০৭/২০২৬ খ্রি. তারিখ সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময় ভিকটিম ও ৩নং বিবাদী মোঃ সাহাব উদ্দিনের মধ্যে রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে উক্ত ঘটনার জের ধরে আনুমানিক রাত ২৩.০০ ঘটিকার সময় বিবাদীরা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের বসতবাড়িতে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে এনে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর রক-্তাক্ত জখম করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে বিবাদীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ২৯/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০০.১৫ ঘটিকার সময় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে এসএমপি, সিলেটের মোগলাবাজার থানায় একটি হত-্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে এসআরবি-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক ১৮.৫৫ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানাধীন পুরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপি, সিলেটের মোগলাবাজার থানার মামলা নং-১৩, তারিখ-৩০/০৭/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০; মূলে সিলেটের মোগলাবাজারে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ‘ওয়াতির আলী’ হত-্যার ঘটনায় এজাহারনামীয় ০৩নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- মোঃ সাহাব উদ্দিন ওরফে সাবুল (৫৪), পিতা- মানিক মিয়া, সাং- মুক্তারপুর, থানা- মোগলাবাজার, জেলা- সিলেট।
৪। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ