তাজা খবর
বিজ্ঞাপন

*সিপাহি হওয়ার স্বপ্নে ঘাম-গতি-যোগ্যতার লড়াই: মাঠে পাঁচ জেলার ১,৪৩৭ প্রার্থীর কঠিন পরীক্ষা*

Desk Editor ১৫ দিন আগে | ১২:৩২ PM

*সিপাহি হওয়ার স্বপ্নে ঘাম-গতি-যোগ্যতার লড়াই: মাঠে পাঁচ জেলার ১,৪৩৭ প্রার্থীর কঠিন পরীক্ষা*

 

২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার):

 

বিজ্ঞাপন

গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে চলছে আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি রিক্রুট বাছাই কার্যক্রম। বৃহস্পতিবার অনুষ্ঠিত ১৩তম দিনের বাছাইয়ে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও পাবনা জেলার মোট ১,৪৩৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

 

প্রতিদিনের ন্যায় এদিনও বাছাইয়ের শুরুতে QR কোড স্ক্যানের মাধ্যমে প্রার্থীদের পরিচয় ও আবেদনসংক্রান্ত তথ্য যাচাই করা হয়। এরপর উচ্চতা পরিমাপ ও প্রাক-প্রাথমিক মেডিকেলে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় নেওয়া হয়। এতে ৮০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প ও ভারী টায়ার ড্র্যাগিংয়ের মাধ্যমে প্রার্থীদের গতি, শক্তি, সহনশীলতা ও শারীরিক সক্ষমতা যাচাই করা হয়।

বিজ্ঞাপন

 

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষা শেষে নির্ধারিত মার্কশিটে তাৎক্ষণিকভাবে প্রাপ্ত নম্বর লিপিবদ্ধ করা হয়, যা প্রার্থীরা সরাসরি দেখতে পারেন।

 

বিজ্ঞাপন

পরে শারীরিক সক্ষমতা ও প্রাথমিক মেডিকেলে উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। কোনো প্রার্থী নির্ধারিত কোনো ধাপে উত্তীর্ণ হতে না পারলে তার বাছাই প্রক্রিয়া সেখানেই শেষ হচ্ছে।

 

এদিনের বাছাই কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

বিজ্ঞাপন

 

এই কঠিন প্রতিযোগিতার প্রতিটি ধাপ পেরিয়ে যারা যোগ্যতার প্রমাণ রাখবেন, তারাই চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে আনসার ব্যাটালিয়নের নতুন প্রজন্মের সদস্য হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

 

বিজ্ঞাপন

#FacebookReels #Trending

#NonFollowers #AnsarBattalion_Recruitment

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ