তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুর হাইমচরের আলগীবাজারে মোবাইল কোর্ট, ৫ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা।

Desk Editor 14 hours আগে | ০৭:০৯ AM

চাঁদপুর হাইমচরের আলগীবাজারে মোবাইল কোর্ট, ৫ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা।

 

মোঃ কামরুল ইসলাম, হাইমচর, চাঁদপুর।

 

চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে একজনকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম-এর নেতৃত্বে আলগীবাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

বিজ্ঞাপন

অভিযানে ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নিয়মবহির্ভূতভাবে অ্যান্টিবায়োটিক বিক্রয়সহ বিভিন্ন অপরাধের দায়ে হাসিব মেডিসিন কর্নার, রাখী মেডিকেল হল, লাজ ফার্মেসি, পল-াশ মেডিকেল হল এবং পপুলার এগ্রো অ্যান্ড পোল্ট্রি ফিড নামের প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি প্রসিকিউশন দাখিল করেন। এছাড়া রাস্তা দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

 

মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রশাসনের কর্মচারী এবং হাইমচর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ