তাজা খবর
বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে পঞ্চসার ইউনিয়ন পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

Liton mahmud ৩৪ দিন আগে | ০৮:৩০ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পঞ্চসার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের মাধ্যমে এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমে থাকার সম্ভাব্য স্থান এবং মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। বিশেষ করে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, প্লাস্টিকের পাত্রসহ পানি জমে থাকতে পারে এমন সামগ্রী নিয়মিত পরিষ্কার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন সবুজ এ সময় উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা অভিযানে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নিয়মিত নজর দিতে হবে।

স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পঞ্চসার ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচালিত এ পরিচ্ছন্নতা অভিযানের ফলে দুর্গাবাড়ি এলাকার পরিবেশ আরও পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল কমবে বলে আশা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ