দোয়ারা বাজারে সাংবাদিককে কুপ-িয়ে জখম,
মা-দকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের:
আটক ১
সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জের দোয়ারা বাজারে মা-দকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়াকে কুপ-িয়ে রক-্তাক্ত জখম করেছে মা-দক কারবারী। এ ঘটনায় অভিযুক্ত আহাদ ভূইয়াকে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এই হা-মলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক হা-মলাকারী আহাদ ভূইয়া স্থানীয় চৌধুরী পাড়ার বাসিন্দা। তিনি এলাকার চিহ্নিত মা-দক ব্যবসায়ী ও চোরাকারবারী। তার বিরুদ্ধে মা-দকের একাধিক মামলা রয়েছে।
সম্প্রতি সীমান্তে মা-দক ও চোরা-চালানের বিষয়ে সাংবাদিক আব্দুল মোতালিব ভূইয়া সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয় তারা। এর জেরে রোববার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকের উপর হা-মলা চালিয়ে কুপ-িয়ে রক-্তাক্ত জখম করে।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালিব ভূইয়ার উপর অতর্কিত হা-মলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দোয়ারা বাজার উপজেলাসহ জেলার সাংবাদিকবৃন্দ। তাঁরা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।