তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ের ঠেকরপাড়া বাজারে নতুন করে সারের ডিলার পয়েন্টে সার বিতরণ শুরু

Abdur Rahim Panchagarh Sadar ২০ দিন আগে | ০৪:০৪ PM

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড়ের ঠেকরপাড়া বাজারের নতুন করে সারের ডিলার পয়েন্টে শুরু হয়েছে সার বিতরণের কার্যক্রম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ঠেকর পাড়া বাজারে নতুন করে সারের ডিলার পয়েন্টে শুরু হয় সারের বিতরণ।

সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে সার উত্তোলন করছেন কৃষকরা।

বিজ্ঞাপন

এসময় পঞ্চগড় জেলা কৃষক দলের আহবায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সস্পাদক আব্দুর রাজ্জাক বলেন, পঞ্চগড়ের গৌরব, মাটি ও মানুষের নেতা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরের সার্বিক নির্দেশনায়,কৃষকরা যেন সঠিক ভাবে সার নিতে পারে সেই জন্য ঠেকরপাড়া বাজারে নতুন করে সারের ডিলার পয়েন্টে সারের বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।
কৃষকরা শান্তিপূর্ণ ভাবে দাড়িয়ে সার উত্তোলন করতে পারছে।

এসময় কৃষি বিভাগের কর্মকর্তা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ