স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
পঞ্চগড়ে দৈনিক পঞ্চগড়ের খবর’ নামে একটি পত্রিকা প্রকাশের জন্য নিবন্ধনের অনুমতি পেয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চগড়ের খবর নামে পত্রিকা প্রকাশের জন্য নিবন্ধনের অনুমতির বিষয়টি সাংবাদিকদের জানান,পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও পঞ্চগড়ের খবর নামের পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, সাবেক সভাপতি ও চ্যানেল আই এর রিপোর্টার এ রহমান মুকুল, চ্যানেল ২৪ এর প্রতিনিধি এ হোসেন রায়হান, দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রাজিউর রহমান রাজু, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসুউদ্দীন চৌধুরী, দৈনিক তিস্তার প্রতিনিধি আতাউর রহমান রবি, দৈনিক খবর ও জনবানীর প্রতিনিধি কামরুল ইসলাম কামু, দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রহিম, বিজয় টিভির প্রতিনিধি ইনসান সাগরেদ, দেশ চ্যানেলের প্রতিনিধি আরিফুল ইসলাম ইরান, ডিবিসির প্রতিনিধি ফাহিম হোসেন, নাগরিক টিভির প্রতিনিধি সাইদুজ্জামান রেজা,সাংবাদিক আমির খসরু লাভলু, সাংবাদিক ইউসুফ আলী,সাংবাদিক হরিশ চন্দ্র রায়,সাংবাদিক হাসিবুল ইসলামসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় পঞ্চগড় জেলা ও ৫ টি উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।