তাজা খবর
বিজ্ঞাপন

পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে পুরস্কার ও ফলজ বৃক্ষ বিতরণ

Liton mahmud ২১ দিন আগে | ০৫:৩৩ PM

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ 

শুধু বৃক্ষ রোপণ নয়, পরিচর্যাও জরুরি—আসুন প্রকৃতিকে ভালোবাসি, সুন্দর একটি দেশ গড়ি—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং রোপণ করা গাছের পরিচর্যায় উৎসাহিত করতে পুরস্কার ও ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে গুরুচরণ উচ্চ বিদ্যালয়, মাকাহাটি হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যতিক্রম সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ হাসান, সাগর গাজী, আফসার উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠান-টি সঞ্চালনা করেন ব্যতিক্রম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ ইমন।

আয়োজকরা জানান, শুধু গাছ লাগালেই পরিবেশ রক্ষা সম্ভব নয়; রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। এ বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতেই স্কুলভিত্তিক এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃক্ষ রোপণ ২০২৫ কর্মসূচির পর রোপণ করা গাছের পরিচর্যার ওপর ভিত্তি করে দায়িত্বশীল পরিচর্যাকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়াবে এবং সবুজ ও সুন্দর পরিবেশ গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ