বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন: শতবর্ষের রেল ঐতিহ্যের সাক্ষী
মো: আরিফুল ইসলাম, পাবনা
বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। দীর্ঘদিন ধরে এ স্টেশন-টি উত্তরাঞ্চলের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে পরিচিত।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথটি ১৯১৫-১৬ সালের মধ্যে সারা-সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানির মাধ্যমে নির্মাণ করা হয়। ওই সময় এ রেলপথের অন্যতম স্টেশন হিসেবে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন নির্মিত হয়।
সময়ের পরিক্রমায় স্টেশন-টি স্থানীয় যাত্রীদের পাশাপাশি পাবনা ও আশপাশের বিভিন্ন এলাকার মানুষের রেল যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে আন্ত:নগর ও লোকাল ট্রেনের যাত্রাবিরতির কারণে স্টেশন-টি যাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন হিসেবে পরিচিত।
বড়াল ব্রিজ স্টেশনে যাত্রাবিরতি দেওয়া ট্রেন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে—
– লালমনি এক্সপ্রেস।
– সিল্কসিটি এক্সপ্রেস।
– ধূমকেতু এক্সপ্রেস।
– পদ্মা এক্সপ্রেস।
– চিত্রা এক্সপ্রেস।
– রাজশাহী এক্সপ্রেস।
– ঢাকা কমিউটার।
– বিভিন্ন লোকাল ট্রেন।
প্রায় শতবর্ষের বেশি সময় ধরে রেল যোগাযোগের সঙ্গে যুক্ত বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন-টি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। রেলপথের উন্নয়ন ও আধুনিকায়নের সঙ্গে তাল মিলিয়ে স্টেশন-টির গুরুত্ব ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা করেন স্থানীয়রা।