মানবতার সেবায় চাঁদপুর হাইমচরের বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদ।
মোঃ কামরুল ইসলাম, হাইমচর, চাঁদপুর।
বন্ধু তরুণ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে চিকিৎসা ও একটি মেয়ের বিয়ের জন্য দুইজনকে মোট **২০,০০০ (বিশ হাজার) টাকা** অনুদান প্রদান করা হয়েছে।প্রতিষ্ঠাতা **শামিম হোসেন ভূঁইয়ার** সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা **আলাউদ্দিন পাটওয়ারী**, উপদেষ্টা **সুলতান বেগ, জয়নাল পাটওয়ারী**, পরিচালক **আন্নাছ কাজী** ও সম্মানিত সদস্য **আল আমিনের** সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন **আখন মোঃ শরিফ**। বিশেষ অতিথি ছিলেন **সাইদুর রহমান বাবু রাঢ়ী, সাইফুল হাওলাদার, রাহিম পাটওয়ারী ও রহমতউল্লাহ পাটওয়ারী**।
- এ সময় বক্তারা বলেন, **❝মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোই হোক আমাদের অঙ্গীকার।** সংগঠন-টি বিভিন্ন সময়ে মানবিক কার্যক্রমের পাশাপাশি ইফতার ও কোরবানির সময় অসহায় মানুষের মাঝে খাদ্য ও মাংস বিতরণ করে আসছে।