তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে জেলা পুলিশের অভিযানে ২২০ পিস ইয়-াবা উদ্ধার, গ্রেফতার ২১

Liton mahmud ৪২ দিন আগে | ১১:৩৩ AM

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জ জেলা পুলিশের চলমান অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় মা-দক উদ্ধার, প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় মা-দকবিরোধী অভিযানে ২২০ পিস ইয়-াবাসহ ৬ জন মা-দক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়াও প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও মা-দক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। পাশাপাশি সাধারণ মানুষকে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ