তাজা খবর
বিজ্ঞাপন

রায়গঞ্জে এমপি আয়নুল হকের গাড়িবহরে হা-মলা: স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ১ ​

সংগ্রহে: Oplus_16908288

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হা-মলার ঘটনায় দায়েরকৃত মামলায় এক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোলাম মুক্তাদীর; তিনি রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

​আজ বিকেলে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।

​এর আগে এই হা-মলার ঘটনায় শামীমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ