তাজা খবর
বিজ্ঞাপন

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ০১ জন সদস্য গ্রেফতার

Desk Editor ৯ দিন আগে | ০২:০১ PM

র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের ০১ জন সদস্য গ্রেফতার

 

 

১। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃ-শংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মা-দক উদ্ধার, হত-্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ-্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

২। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল সিলেটের এয়ারপোর্ট থানাধীন বাইপাস সড়ক এলাকায় অবস্থানকালে গত ০২/০৯/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক বিকাল ১৭.১০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেটের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান রাজাবাড়ী কিশোরসংঘ সাকিনস্থ একটি বসতবাড়ির ভেতর কতিপয় অনলাইন জুয়ারী দলের সদস্যগণ অনলাইনে জুয়া খেলছে। উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি আনুমানিক বিকাল ১৭.২৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- রনেল বিশ্বাস (২২), পিতা- মৃত খোকা বিশ্বাস, সাং-লাক্কাতুরা চা-বাগান, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।

গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কমিশনের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিদের night teer, shillong night teer result chart, juwai teer অ্যাপস ব্যবহার অনলাইন জুয়া খেলতে উৎসাহিত করত এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের নিকট প্রেরণ করত। এছাড়াও মোবাইলের হোয়াটসঅ্যাপ ও গ্যালারি পর্যালোচনায় জুয়া খেলার টোকেন আদান-প্রদান, অর্থ লেনদেন এবং বিভিন্ন টোকেনের ছবি সংরক্ষণের তথ্য পাওয়া যায়।

৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ