তাজা খবর
বিজ্ঞাপন

লামায় প্রশিক্ষণ শেষে ২০ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন ও গাছের চারা

Desk Editor ২২ দিন আগে | ০২:৫০ PM

লামায় প্রশিক্ষণ শেষে ২০ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন ও গাছের চারা

 

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

 

বিজ্ঞাপন

পার্বত্য জেলা বান্দরবানের লামায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জন অসচ্ছল নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন ও গাছের চারা তুলে দেওয়া হয়। নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা থানার তদন্ত ওসি মোঃ নজরুল ইসলাম, সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাশেল, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, সরকারি মাতামুহুরি কলেজের অধ্যাপক মোহাম্মদ হোসেন, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা প্রেসক্লাবের সদস্য ও ডেইলি সানের লামা উপজেলা প্রতিনিধি সাহাব উদ্দিন রিটু, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাজেদা বেগম, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, লামা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শহিদুল ইসলাম এবং সাংবাদিক নজরুল ইসলাম।

 

বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন কালের কণ্ঠের লামা উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা তানফিজুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, এই সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজেদের পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন—এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি এই উপার্জন থেকে নিজেদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন—এমন প্রত্যাশাও করছি।

বিজ্ঞাপন

 

বিশেষ অতিথির বক্তব্যে লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন বলেন, প্রথমেই বসুন্ধরা শিল্পগোষ্ঠীকে ধন্যবাদ জানাই। অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে এমন একটি সুন্দর ও মহৎ উদ্যোগ গ্রহণের জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া নারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

 

বিজ্ঞাপন

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উদ্যোগে বান্দরবান জেলার ১০০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। জেলার প্রতিটি উপজেলায় ২০ জন করে নারীকে এ সহায়তার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তুলে সেলাই মেশিন দেওয়ার ফলে তারা ঘরে বসেই কাজ করে আয় করতে পারবেন। এতে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীলতা বাড়বে। একই সঙ্গে গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

বিজ্ঞাপন

 

উপকারভোগী পাইনু চিং মার্মা বলেন, আমার পরিবারের জন্য উপার্জন করতে এই সেলাই মেশিন-টি আমার অনেক উপকারে আসবে। এর মাধ্যমে আমি কাজ করে পরিবারের আর্থিক সহযোগিতা করতে পারব। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 

বিজ্ঞাপন

অপর উপকারভোগী সাইমা ইসলাম তামান্না বলেন, আমি একজন শিক্ষার্থী। সেলাইয়ের কাজ শেখা আমার জন্য খুবই ভালো হয়েছে। এখন আমি সেলাই করে নিজের পড়ালেখার খরচ নিজেই জোগাড় করতে পারব। এই সুযোগ দেওয়ার জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।

 

অনুষ্ঠানে অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে বই তুলে দেন লামা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শহিদুল ইসলাম। এ সময় অতিথিরা বসুন্ধরা শুভসংঘের এমন সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

 

তিন মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও গাছের চারা পেয়ে আনন্দ প্রকাশ করেন প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা। তারা জানান, এই সেলাই মেশিন তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

 

বিজ্ঞাপন

বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শুধু সহায়তা প্রদান নয়, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে তারা দীর্ঘমেয়াদে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। একই সঙ্গে গাছের চারা বিতরণ পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতেও ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ