তাজা খবর
বিজ্ঞাপন

সিলেট, ছাতকে ৪০ পিস ই/য়া/বা ট্যাবলেটসহ গ্রে/প্তা/র-৪ জন

খবর টিভি ডেস্ক ২ দিন আগে | ০৮:২৫ PM

ছাতকে ৪০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার-৪ জন।

সিলেট, ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়-াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতক থানার মামলা নং-৩২(০৭)২৬-এর এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের প্রত্যেকের হেফাজত থেকে ১০ পিস করে মোট ৪০ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন-নানশ্রী গ্রামের আজির উদ্দিনের পুত্র মো. সাহেদ (২৭), আমেরতল গ্রামের মনির উদ্দিনের পুত্র ঈমাম উদ্দিন (২৫), মুক্তিরগাঁও গ্রামের ওয়ারিছ আলীর পুত্র মো. হাসান (২৫) এবং বুবরাপুর গ্রামের সধন নুরের ছেলে জহুর উদ্দিন (২২)।

বিজ্ঞাপন

 

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের হেফাজত থেকে ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ছাতক থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি), জানান মা-দকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মা-দক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ