তাজা খবর
বিজ্ঞাপন

সুনামগঞ্জ জেলাব্যাপী এক দিনে ২৬০০ বৃক্ষরোপণ ও বিতরণ

Desk Editor ২২ দিন আগে | ০৩:৫৮ PM

সুনামগঞ্জ জেলাব্যাপী এক দিনে ২৬০০ বৃক্ষরোপণ ও বিতরণ

 

এরশাদুল হক

জেলা প্রতিনিধি সুনামগঞ্জ

বিজ্ঞাপন

 

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং হাওরাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন, সুনামগঞ্জ’-এর উদ্যোগে সুনামগঞ্জ জেলাব্যাপী এক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বিজ্ঞাপন

 

দিনব্যাপী এই বিশেষ কর্মসূচির আওতায় সুনামগঞ্জ জেলা কমিটি, ১২টি উপজেলা ও ২৬টি ইউনিয়ন কমিটির মাধ্যমে স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে একযোগে ২৬০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং ছাত্র-ছাত্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

 

বিজ্ঞাপন

 

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ এই সামাজিক উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন।

 

বিজ্ঞাপন

 

তিনি বলেন, হাওর ও নদ-নদীর অস্তিত্ব রক্ষার পাশাপাশি সার্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ুর ঝুঁকি হ্রাস, পরিবেশের উন্নয়ন এবং স্থানীয় পরিবেশের সামঞ্জস্য ফিরিয়ে আনতেই সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন

 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়া, সুনামগঞ্জ উচ্চ ব-ালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, শহর ব-ালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভা বড়ালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন

 

বিজ্ঞাপন

 

সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, বাঁধ বিষয়ক সম্পাদক শাহাজাহান সিদ্দিক, মহসিন আলম, পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপন, জেলা কমিটির সদস্য কর্ণবাবু দাস, গিলেমান আলম, নুরজাহান নুরী প্রমূখ।

 

বিজ্ঞাপন

 

দিনব্যাপী এই আয়োজনে সুনামগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় একযোগে সংগঠনের সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চারা রোপণ ও বিতরণ সম্পন্ন করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু গাছ রোপণ বা বিতরণ করেই তাদের কার্যক্রম শেষ হবে না রোপণকৃত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় তরুণদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।

 

বিজ্ঞাপন

 

ভবিষ্যতেও হাওর, নদী এবং পরিবেশ রক্ষায় ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ গণসচেতনতামূলক ও সামাজিক মূলক নানা কার্যক্রম অব্যাহত রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ