তাজা খবর
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে শিলই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মানবিক সহায়তার চাল বিতরণ

Liton mahmud ৮ দিন আগে | ০৪:০৪ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় শিলই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. কামরুজ্জামান।

 

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা,শিলই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁদনী বেগম,তিন তিনবারের মেম্বার নুরুল হক মোল্লা, জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

 

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সরকার ও স্থানীয় প্রশাসন সবসময় রয়েছে। দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ কমাতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পরে অতিথিরা শিলই ইউনিয়নের দুর্যোগাক্রান্ত অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে বিনামূল্যের ত্রাণের চাল তুলে দেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ