পতেঙ্গায় তিন রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি মোঃ জসিম এর তথ্যচিত্রের একটি রিপোর্ট।
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য নিরাপত্তা আউইন লঙ্ঘনের দায়ে তিন-টি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে হোটেল পতেঙ্গাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান-টিতে পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, বাসি গ্রিল কাঁচা মাছ ও মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।