তাজা খবর
বিজ্ঞাপন

লামায় জব্দ ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ ব-ালুর নিলাম সম্পন্ন

Desk Editor ৪ দিন আগে | ০২:০৪ PM

লামায় জব্দ ৭ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ ব-ালুর নিলাম সম্পন্ন

 

নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি।

 

বিজ্ঞাপন

বান্দরবানের লামা উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট অবৈধ ব-ালুর উন্মুক্ত নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে বিভিন্ন এলাকার ২১ জন অংশগ্রহণ করেন।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আমতলী বাজার পাড়া ও সরই মসজিদ ভিটা এলাকায় এ উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

 

নিলামে আমতলী হোছেন মেম্বার পাড়া এলাকার ৩ লাখ ঘনফুট ব-ালু ৭ লাখ ৫০ হাজার টাকায় নাজিম উদ্দিন এবং সরই বাজার পাড়া এলাকার ২ লাখ ঘনফুট ব-ালু ১২ লাখ ৭২ হাজার টাকায় তাজ উদ্দিন সর্বোচ্চ দরদাতা হিসেবে কিনেছেন।

 

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসের নিলাম বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২২ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা ব-ালু জব্দ করা হয়।

 

জব্দকৃত ব-ালুর মধ্যে হাবিবুর রহমান পাড়া থেকে ২০ হাজার ঘনফুট, জোড়মনি পাড়া থেকে ১ লাখ ৫০ হাজার ঘনফুট, আমতলি হোছেন মেম্বার পাড়া থেকে ৩ লাখ ঘনফুট, সরই বাজার পাড়া থেকে ২ লাখ ঘনফুট এবং সরই মসজিদ ভিটা এলাকা থেকে ১ লাখ ঘনফুট ব-ালু জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত ব-ালুর পরিমাণ ৭ লাখ ৭০ হাজার ঘনফুট।

বিজ্ঞাপন

 

পরে মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী জব্দকৃত ব-ালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ৩১ আগস্ট নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

 

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১০টায় নির্ধারিত সময়ে নিলাম কমিটির সদস্যদের উপস্থিতিতে আমতলী বাজার পাড়া ও সরই মসজিদ ভিটা এলাকায় নিলাম কার্যক্রম শুরু হয়। এতে মোট ২১ জন নিলামকারী অংশগ্রহণ করেন।

 

নিলামে আমতলী হোছেন মেম্বার পাড়ার ৩ লাখ ঘনফুট ব-ালু ৭ লাখ ৫০ হাজার টাকায় নাজিম উদ্দিন এবং সরই বাজার পাড়ার ২ লাখ ঘনফুট ব-ালু ১২ লাখ ৭২ হাজার টাকায় তাজ উদ্দিন ক্রয় করেন। দুই স্পটের ব-ালু থেকে মোট ২০ লাখ ২২ হাজার টাকা নিলামমূল্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

 

নিলাম কার্যক্রমের মাধ্যমে জব্দকৃত ব-ালু বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে, অবৈধভাবে ব-ালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখা প্রয়োজন।

 

বিজ্ঞাপন

নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি জব্দকৃত ব-ালুর বাকি অংশের নিলামমূল্যসহ সামগ্রিক হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ